১৯৭৫ সালে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যদিয়ে নাটকের উপর সেন্সরপ্রথা নুতন করে ঝেঁকে বসল। সামরিক গণতন্ত্রের খোলসের কারণে ভুলুণ্ঠিত গণতন্ত্র। ফলে সাংস্কৃতিক আগ্রাসনও বেড়ে যায়। বিভিন্ন সময় নাটকের উপর নেমে আসে খড়গ। বিভিন্ন চড়াই-উত্রাই পেরিয়ে অবশেষে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ২০০০ সালে অভিনয় নিয়ন্ত্রণ আইন বাতিল করে।
নাটকের উপর থেকে সরে যায় সেই জগদ্দল পাথর। এতত্সত্ত্বেও মাঝে মাঝে জেলা শহরগুলোতে অতি উৎসাহী প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা নাটকের উপর নানাবিধ কালাকানুন প্রয়োগের অপচেষ্টা করে। তারা জানেনই না এই আইনটি জাতীয় সংসদে বিলের মাধ্যমে রহিত করা হয়েছে। বরং তাদের ধারনা এই আইনটি এখনও বলবৎ আছে, তাই প্রয়োগের ব্যাপারে উৎসাহিত হয়। শতাব্দী প্রাচীন এই অভিনয় আইন বাতিল নিঃসন্দেহে নাট্যকর্মী ও নাটকেরই জয় বলা যায়।