অতি প্রাচীনকালে বাংলাদেশের জনগণ বঙ বা বং নামে পরিচিত ছিল। বং অনার্য ও জাতিবাচক শব্দ। এই বঙ বা বং জনগোষ্ঠী কখন ও কোথা থেকে বর্তমান বাংলাদেশে এসেছে তা কুয়াসাচ্ছন্ন। ধর্মাশ্রয়ী সূত্রে জানা যায় যে, আনুমানিক দশ হাজার বছর আগে হযরত নূহের (আ.) প্রপৌত্র বঙ এদেশে প্রথম আগমন করেন। এই বঙ এর নামে এ জনপদের নাম হয় বঙ্গ বা বঙ্গদেশ। এর প্রায় পাঁচ হাজার বছর পর হযরত নূহ (অ.) এর আরেক অধ:স্তন পুরুষ ‘ফির’ ভারতে আসেন। এই ‘ফির’ তার নিকটতম উর্ধ্বতন পুরুষ ‘আবির’ এর নামে ভারতের নামকরণ করে ‘দারে আবির’ বা আবিরের দরজা। এই ‘দারে আবির’ স্থানিক উচ্চারণের আদলে ‘দ্রাবিড়’ হয় এবং এভাবে এখানে দ্রাবিড় জাতির উদ্ভব ঘটে। দ্রাবিড়রা প্রায় দু’হাজার বছর ভারতে তাদের আধিপত্য বজায় রাখে এবং উন্নত সভ্যতার পত্তন ঘটায়। এরপর ভারতে আসে আর্যরা। যুদ্ধে আর্যদের সাথে টিকতে না পেরে দ্রাবিড় জাতির একাংশ একই সেমেটিক (একেশ্বরবাদী) গোষ্ঠী অধ্যুষিত জনপদ বঙ্গ বা বাংলাদেশে এসে লীন হয়ে যায়। স্বাধীনচেতা এই বঙ্গবাসীরা ঐতিহাসিক পরিক্রমায় কিভাবে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করলো এরই একটি ধারাবাহিক ও বিশ্লেষণধর্মী আলোচনা বক্ষমান গ্রন্থে বিধৃত। বাংলাদেশের কৃষ্টি-সংস্কৃতি, ভাষা-সাহিত্যের স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য এবং নিজস্ব জাতীয়তাবোধ যে ভারতীয় বাংলা থেকে স্বমহিমায় প্রোজ্জল তাও এই গ্রন্থের আলোচনায় প্রচ্ছন্ন।
| বইয়ের নাম | বাংলাদেশ : আত্মপরিচয়ের সন্ধান |
| লেখক | মোহাম্মদ আবুল কাসেম ভূঁঞা |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 152 |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | Bangladesh & Its History |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।