by সুফিয়া বেগম
বাংলাদেশের রাজনীতিতে নারীদের সম্পৃক্ততা পুরুষদের তুলনায় অনেক কম। তাই বলে রাজনীতিতে নারীদের সম্পৃক্ততাকে নিষ্প্রভ হিসেবে দেখার কোনো সুযোগ নেই। বাংলাদেশের রাজনীতিতে নারীরা যেমন রাষ্ট্রীয় সর্বোচ্চ ক্ষমতায় আসীন ছিলেন। তেমনি অনেক নারীই পশ্চাৎপদতার দুর্ভেদ্য দেয়ালে মাথা কুটে মরছে ভাগ্য ফেরানোর তাগিদে। সব মিলিয়ে বাংলাদেশের নারীর জীবন এক অদ্ভূত আলো-আঁধারিতে ঘুরপাক খাচ্ছে। এই আলো-আঁধারির বিভেদ ভেঙে বেরিয়ে আসার জন্য দরকার নারীর শিক্ষা, সামাজিক দৃষ্টিভঙ্গি, উন্নয়ন ও সার্বিক ক্ষমতায়ন। বাংলাদেশের নারীর রাজনৈতিক সম্পৃক্ততা এই ধারারই একধাপ অগ্রগতি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে নারী রাজনীতির আধুনিক গতিপ্রবাহ নারীর সার্বিক ক্ষমতায়নে ইতিবাচক ভূমিকা রাখছে। বাংলাদেশে নারী রাজনীতির পাঁচ দশক (১৯৭১-২০২০) বইটিতে ১৯৭১ সাল থেকে পাঁচ দশকের নারী রাজনীতির বিস্তারিত দিক তুলে ধরা হয়েছে। কোনো নারী রাজনীতিবিদের জীবনী এই বইয়ে স্থান পায়নি।
| বইয়ের নাম | বাংলাদেশে নারী রাজনীতির পাঁচ দশক |
| লেখক | সুফিয়া বেগম |
| প্রকাশনী | ইত্যাদি গ্রন্থ প্রকাশ |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 152 |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | প্রসঙ্গ: বাংলাদেশের রাজনীতি |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।