by অনুপম হাসান
মানব সমাজের আদিপর্বের শিল্পসংস্কৃতির বিকাশধারার সাথে নাট্যসাহিত্যের ইতিহাস যুক্ত এবং তা সমকাল পর্যন্ত প্রসারিত। সাহিত্যের অন্য যেকোনো শাখার চেয়ে নাট্যশিল্প অধিকতর সমাজ ও জীবনঘনিষ্ঠ সাহিত্য মাধ্যম। কারণ, নাট্যশিল্প মঞ্চায়নের মাধ্যমে বক্তব্য বিষয় সরাসরি সমাজের সামনে উপস্থাপন করে। ফলে নাট্যশিল্প সাহিত্যের ইতিহাসে বিশেষ মর্যাদার দাবিদার। নাট্যসাহিত্যের ইতিহাস অনুসন্ধানে জানা যায়, আধুনিক কালের নাটকে ব্যবহৃত গদ্যসংলাপ প্রাথমিক স্তরের নাটকে ছিল না। আদিপর্বের নাটকে সংলাপ রচিত হতো পদ্যে। পদ্যে রচিত সংলাপ বিবর্তনের ধারাক্রমে আধুনিক কালে পরিপূর্ণ গদ্যে রূপান্তরিত হয়েছে। আধুনিক কালে বাস্তববাদী নাটকের বন্ধ্যা সময়ে নাট্যসাহিত্য কাব্যকেও আত্মস্থ করে, এর ফলে আধুনিক কবিতা ও নাটকের সমন্বয়ে নাট্যসাহিত্যের ইতিহাসে 'কাব্যনাটক' নামক নতুন একটি ধারা সৃষ্টি হয়। সাহিত্যের নবোদ্ভূত এই ধারাকে অমিত সম্ভাবনার ক্ষেত্র হিসেবে সমালোচকগণ বিবেচনা করেন।
| বইয়ের নাম | বাংলাদেশের কাব্যনাটক বিষয় ও প্রকরণ |
| লেখক | অনুপম হাসান |
| প্রকাশনী | বাংলা একাডেমি |
| ভাষা | বাংলা |
| বিভাগ | প্রবন্ধ, নিবন্ধ ও গবেষণা সমগ্র/সংকলন |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।