'বাংলাদেশের লোকসঙ্গীতে প্রেমচেতনা' একটি সুলিখিত গবেষণাগ্রন্থ। এ দেশের লোকসঙ্গীতে বিধৃত প্রেমস্বরূপের সুষ্ঠু, পদ্ধতিগত, গভীর ও ব্যাপক বিশ্লেষণ লেখকের উদ্দিষ্ট। নর-নারীর প্রেমানুভূতি সর্বজনীন ও চিরন্তন। তবু তা বহু ভঙ্গিম এবং নানারসে স্নাত। এরও রয়েছে বিচিত্র ঘাত-প্রতিঘাত, আলোড়ন ও অনুরণন। প্রেমের এ-সব কিছুকেই লেখক ধরবার চেষ্টা করেছেন মানবীয় এবং অধ্যাত্ম প্রেম-প্রধান লোকসঙ্গীতকে ভিত্তি করে লেখক প্রেম বিষয়টিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার প্রয়াস পেয়েছেন। এ গ্রন্থে লেখক প্রেমের বিভিন্ন পর্ব, প্রেমতত্ত্ব ও মাহাত্ম্য নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। অতঃপর দাম্পত্য, পরকীয়া, অধ্যাত্ম-এভাবে শ্রেণীবিন্যাস করে প্রেমের চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে।
| বইয়ের নাম | বাংলাদেশের লোকসঙ্গীতে প্রেমচেতনা |
| লেখক | আবুল হাসান চৌধুরী |
| প্রকাশনী | বাংলা একাডেমি |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Life, Livelihood & Culture |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।