বাংলাদেশি ফিকশন বাংলা-সাহিত্যের একটা ফ্রাকশন বা আঞ্চলিক ঘটনা না, বরং আফ্রিকান লিটারেচার এবং ব্রিটিশ লিটারেচার যেইরকম ইংরেজি সাহিত্যের আলাদা আলাদা দুইটা ধারা, অইরকম-ভাবে বাংলাদেশি ফিকশনের একটা ট্রেডিশন আইডেন্টিফাই করা ও এক্সপ্লোর করা পসিবল বইলা আমরা মনে করি
যেইটা খালি পলিটিক্যাল হিস্ট্রির কারণে ১৯৪৭ বা ১৯৭১ পরবর্তি ঘটনা না, যে, যেহেতু পূর্ব-পাকিস্তান বা বাংলাদেশ স্বাধীন একটা পলিটিক্যাল আইডেন্টিটি, এখন আমাদেরেকে আলাদা ধরনের গল্প-কাহিনি লিখতে হবে! (এখন পলিটিক্যাল কন্ডিশনগুলা আলাদা কিছু রিয়ালিটি তো তৈরি করেই...) বরং পলিটিক্যালি আলাদা একটা এনটিটি হওয়ার আগেও এইখানে ‘বাংলাদেশি-সাহিত্যের’ কিছু উদাহরন হাজির ছিল, যেইগুলা এই পলিটিক্যাল আইডেন্টিটিরে শেইপ-আপ করার কাজটাও করছে একভাবে; আর তারপরে ঘটনাগুলা ঘটছে...
তো, এই জিনিসগুলারে থিওরেটিক্যালি জাস্টিফাই করার একটা টেনডেন্সি তো আছেই, কিন্তু বেটার হয় আসলে যদি কিছু উদাহরন একসাথে রাখা যায়; আর এই রকমের একটা এক্সপেক্টেশনের জায়গা থিকা আমরা ‘বাংলাদেশি ফিকশন’ সিরিজটার কথা ভাবছি
এই সিরিজে রাখা ফিকশন-রাইটারদের বাইরে যে কোন বাংলাদেশি-গল্পকার নাই বা এই কাহিনিগুলার বাইরে এই রাইটারদের ‘ভালো’ কোন গল্প নাই — তা না, বরং যেই ফিকশনগুলাতে উনাদের লিটারারি এক্সিলেন্সের বাইরেও