"বাংলাদেশি হিন্দু ডায়াস্পোরিক হিন্দু" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
বাংলাদেশের হিন্দুদের নিয়ে নির্মোহভাবে লেখা বইপত্র খুবই কম। যা লেখা হয়েছে, তার অধিকাংশই বঞ্চনাবােধ থেকে লেখা। কিছু বই লেখা হয়েছে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে, কিছু লেখা হয়েছে আন্দোলন-সংগ্রামের প্রয়ােজনে। এসব বই পড়লে বেশিরভাগ সময়েই খুব মন খারাপ হয়।
পৃথিবীটা বর্তমানে ছােট হয়ে এসেছে। সংসারে, সমাজে, রাষ্ট্রে সুখ-দুঃখ মিলিয়ে নানা ঘটনা ঘটছে। চোখকান খােলা রাখলে দেখা যাবে, সারা পৃথিবীতে হিন্দুদের মধ্যেও নানা সুখের ঘটনা ঘটছে। দুঃখ বঞ্চনার পাশাপাশি সেসব ঘটনাও আলােচনা করা প্রয়ােজন। এই বইয়ে তেমন কিছু আলােচনা স্থান পেয়েছে। ফলে, ভারাক্রান্ত মনে শুরু করলেও, ধারণা করি, এ বই শেষ করলে, মন ভালাে হয়ে যাবে।