কামানের উদ্ভাবন পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছিল। কিন্তু বাংলার ইতিহাসে কামানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা খুব কম মানুষই জানেন।
বাংলায় কামান ব্যবহারের সূচনা সুলতানি আমল থেকে। মুঘলদের বাংলা দখলের যুদ্ধগুলোতে উভয়পক্ষেই গোলন্দাজ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ঈশা খাঁ নৌযুদ্ধে কামানের সফল ব্যবহার করে একাধিকবার মুঘল সেনাপতি রাজা মানসিংহকে পরাজিত করেছিলেন, রাজা প্রতাপাদিত্যেরও কামান-বারুদের বিশাল সংগ্রহ ছিল। ঔপনিবেশিক আমলে ব্রিটিশসহ আর সব ইউরোপীয় শক্তির আগ্রাসনে আধুনিক প্রযুক্তির কামান বিশেষ ভূমিকা রেখেছে।
বাংলা অঞ্চলে ব্যবহৃত ঐতিহাসিক এই কামানগুলোর সাথে পাঠককে পরিচিত করিয়ে দেবে বাংলার কামান গ্রন্থটি। লেখক অধিকাংশ কামানের সংরক্ষণের স্থানে ব্যক্তিগতভাবে গিয়ে প্রত্নতাত্ত্বিক ও বৈজ্ঞানিক উপাত্ত সংগ্রহ করেছেন। তার ভিত্তিতেই মধ্যযুগ থেকে ব্রিটিশ আমল পর্যন্ত বাংলায় কামানের ব্যবহারের ধারাবাহিক অগ্রগতি গ্রন্থবদ্ধ করেছেন। একেকটি কামানের সাথে সাথে পাঠক যেন বাংলার ইতিহাসের একেকটি টালমাটাল অধ্যায়ে সময়-ভ্রমণ করবেন।
নিছক যুদ্ধাস্ত্র হিসেবে নয়, কামানের নির্মাণ, প্রযুক্তিগত উন্নয়নের পেছনের জটিল সামাজিক সংগঠন, রাজনৈতিক কাঠামো ও অর্থনীতি-নির্দেশক বিষয়গুলো নিয়েও পাঠককে ভাবাবে এই গ্রন্থটি।
| বইয়ের নাম | বাংলার কামান |
| লেখক | মো. আবুল হাশেম মিয়া |
| আইএসবিএন | 9789845067096 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 117 |
| সংস্করণ | 1st Published 2026 |
| বিভাগ | Archaeological History |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।