"বাংলার কিংবদন্তি" বইয়ের ফ্ল্যাপের লেখা:
ইতিহাস ও কল্পনার মিশ্রণে লৌকিক কথাসাহিত্যের রূপধারণকারী লােককাহিনিকে বলা হয় কিংবদন্তি। কিংবদন্তির রচয়িতার সন্ধান মেলে না। লােকের মুখে মুখে বিভিন্ন কথা বা বিশ্বাসের মাধ্যমে এটা ছড়িয়ে পড়ে। ইতিহাস যেখানে নীরব, কিংবদন্তি সেখানে কল্পনার ডানা মেলে মনােরম কাহিনি নিয়ে সরব। স্থাননাম, ব্যক্তিনাম ও বস্তুনাম, জলাশয়, ডিহি-ডাঙা, দেব-দেবী ও পূজা-পার্বণ, মেলা ও উৎসব, বৃক্ষলতা ও বন-জঙ্গল প্রভৃতি নানা বিষয়ে নানা কিংবদন্তি আছে। ইতিহাসের গন্ধ মিশে থাকে ঠিকই, কিন্তু কিংবদন্তি কোনও প্রামাণ্য দলিল নয়। কিংবদন্তির অন্তরালবর্তী বিভিন্ন ঘটনা ও কাহিনি নিয়ে প্রকাশিত হল শীলা। বসাকের অসাধারণ গ্রন্থ বাংলার কিংবদন্তি। বিশিষ্ট লােকসংস্কৃতিবিদের পরিশ্রমী প্রয়াস পাঠকের সামনে উপস্থিত করেছে বাংলা কিংবদন্তির একটা সামগ্রিক পরিচয়।