বসার জায়গাটি দারুন।
রাস্তার মোড়ে মোড়ে বসার জায়গা এদেশে। বিভিন্ন দৃষ্টিনন্দন আকৃতি। বেঞ্চের মতো করে সাজানো। এখনকারটা বাংলা 'এক'র মতো তিনটা 'এক'। আমি আর না বসে পারলাম না। অনেক হেঁটেছি।
ইকোহাদো শপিং সেন্টারের বিপরীতে মানি এক্সচেঞ্জ সেন্টার। ওখান থেকে ডলার ভাঙ্গিয়েছি। ফলও কিনেছি।
ফল বিক্রেতা বাংলাদেশেরগুলোর চেয়েও বজ্জাত। পঁচা ফল পাকা মিষ্টি বলে চালিয়ে দিচ্ছিল। সাথে মিল্টন থাকাতে সুবিধা হয়েছে। কাকি ফল কোনটা পাকা, কোনটা কাঁচা, কোনটা পঁচা ও চেনে। ও দীর্ঘদিন জাপানে ছিল। জাপান ভাজা ভাজা করে ফেলেছে। চীনে এসে ও এখন চীনকে ভাজতে ব্যস্ত। ফল কিনে আমাকে হোটেলের দিকে পাঠিয়ে দিয়ে ও গেছে চীনের অলি-গলি উদ্ধার করতে।