"বসন্তস্নান" বইয়ের ফ্ল্যাপ থেকে নেওয়া
‘বসন্তস্নান' একটি ভিন্নধরণের উপন্যাস। আছে ছেলের প্রেম। বাবা মায়ের প্রেমও উঠে এসেছে গল্পের জন্য। উপন্যাসের মূল চরিত্র সখার প্রতি অনেক মেয়ের নজর থাকলেও সে ভালােবাসে একজন পল্লিমেয়েকে। যার জন্য ঢাকায় কোনাে মেয়ের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠেনি। কোনাে মেয়ের দিকে ফিরেও তাকায় না সে। কারণ যদি তার ভালােবাসার মানুষের থেকেও সুন্দরি কোনাে মেয়ে চোখে লেগে যায়? তখন তার প্রতি আকৃষ্ট হয়ে যদি ভুলে যায় তার ভালােবাসাকে? যাকে ভালােবেসেছে তাকে হারাতে চায় না সখা। বিষয়টি কেউ জানে না এবং কোনাে মেয়ের প্রতি আকৃষ্ট নয় ভেবে নিয়ে ভার্সিটিতে সবাই সখার নাম দিয়েছে জড় পদার্থ। ক্লাসমেট নিশিও তাকে ভালােবাসে। একতরফা। এদিকে তার প্রেম নিয়ে মা-বাবরও ভিন্ন মত। মা তার ভাইয়ের মেয়েকে বউ করে ঘরে আনার জন্য ব্যস্ত। বাবা ছেলের গোপন বিষয়টি জানলেও প্রকাশ করছেন না। তিনি বলবেন সময় মতাে। সখা তার মা বাবার প্রেমের উপর ভর করে এগিয়ে চলছে। সেও সময় মতাে বলবে অন্যরকম কথা।