তোমার চোখে জল কেনো?
জাহিলিয়াতের অন্ধকারে তোমার ভেতরে যে নদীটা বয়ে গ্যাছে তার নাম তো আমি জানি।
তবে কেনো লুকোতে চাও ভাঙনের প্রশস্তিগীত, বলো?
আলমে আরওয়ায় বোধহয় আমরা দু’জন একসাথেই ছিলাম।
য্যান পবিত্র ফুল তুমি, পৃথিবীতে এসে বিরুদ্ধ বাতাসে ফুটে গেলে ভুল বাগিচায়।