শিল্প কারখানাতে নিয়োজিত যেকোন ব্যক্তি বয়লার সম্পর্কে জানতে আগ্রহী।
Q 1: আপনি কি বয়লারের বিভিন্ন ড্রয়িং, ইলেকট্রিক কন্ট্রোল, ওয়াটার ট্রিটমেন্ট ও বিভিন্ন ব্যবহারিক হিসাব নিকাশ এর জন্য সমস্যাতে আছেন?
Ans: তাহলে আপনার এই সকল সমস্যার সমাধান পাবেন এই বইয়ে । এই বইটিতে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে ওয়াটার ট্রিটমেন্ট করে বয়লারে স্কেল প্রতিরোধ করা যায়। বিভিন্ন অডিটের সময় এর হিসাব নিকাশ যোগ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন রিপোর্ট এর নমুনা দেয়া হয়েছে। যা বয়লার সাথে জড়িত ব্যক্তিদের জন্য প্রয়োজনীয়।
Q 2: শিল্প কারখানার কমপ্লায়েন্স বা সেফটি অডিটের সময় বয়লার রেজিস্ট্রেশন ও নিয়মকানুন নিয়ে বিভ্রান্ত হন?
Ans: বয়লার আইন’২০২২ ও বয়লার বিধিমালা ২০২৫” অনুযায়ী কোন কোন কাগজপত্র, পরীক্ষা ও লাইসেন্স বাধ্যতামূলক, তা পরিষ্কারভাবে ব্যাখ্যা করা আছে বইটিতে।এছাড়াও বিএনবিসি কোড ২০২০ অনুযায়ী বয়লার রুম কেমন হবে সেটা ব্যাখ্যা করা আছে। এতে অডিটের সময় সহজে সব উত্তর দিতে পারবেন।
Q 3: অপারেটর, টেকনিশিয়ান বা সুপারভাইজার হিসেবে নতুনরা কি বাস্তবে কাজ শিখতে হিমশিম খান?
Ans: বইটি এমনভাবে সাজানো হয়েছে যাতে আপনি বই দেখে ধাপে ধাপে বয়লার চালানোর বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারেন। ঠিক একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের সহায়তার মতো। এমনকি যে বয়লার সম্পর্কে এর আগে কিছুই জানেনি সেও যদি এই বইটা পড়ে, সেই বয়লারের ৭০% বয়লারের কাছে না গিয়ে জেনে যাবে। ইনশাআল্লাহ।
Q 4: আপনি কি নিরাপত্তা ব্যবস্থাপনা ও বিস্ফোরণ প্রতিরোধে নিশ্চিত হতে চান?
Ans: বইয়ের “বয়লার নিরাপত্তা ও দুর্ঘটনা” অধ্যায়ে সেফটি ভালভ, প্রেসার গেজ, ওয়াটার টেস্ট, ওভারহিটিং এবং বিস্ফোরণ প্রতিরোধের পূর্ণ নির্দেশিকা দেওয়া আছে, যা শিল্পকারখানার সেফটি টিম ও কমপ্লায়েন্স অফিসারদের জন্য অপরিহার্য।