পরিচিতি
পবিত্র কুরআনের তাফসীর-বিষয়ক এক উজ্জল গ্রন্থ হলো ‘তাফসীরে বায়যাবী। হিজরী সপ্তম শতাব্দীতে রচিত এ অনন্য তাফসীর গ্রন্থে একাধারে বিবৃত হয়েছে কুরআন মাজীদের নিগূঢ় তত্ত্ব, অলঙ্কারিক ও মনোহর ঐশী বর্ণনাভঙ্গির তুলনামূলক আলোচনা, সংশ্লিষ্ট আয়াত সম্পর্কিত হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আলোচনা, আরবি ভাষাতত্ত্ব ও ব্যাকরণগত আলোচনা এবং সর্বপরি দার্শনিক দৃষ্টিভঙ্গিতে ঐশী বাণীর সূক্ষ্ম তত্ত্ব ও নিগূঢ় মর্মকে বৈষয়িক বিষয়ের সঙ্গে চমৎকাররূপে সমন্বয় সাধন করে দেখানো হয়েছে এ গ্রন্থে। এছাড়াও এতে বিভিন্ন শব্দের পঠনরূপ এবং শানে নুযূলসহ অসংখ্য বিষয়ের জ্ঞানগর্ভ আলোচনা রয়েছে। দীর্ঘ সাত শতাধিক বছর যাবৎ বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ গ্রন্থটি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হয়ে আসছে।
| বইয়ের নাম | বায়যাবী শরীফ (আরবি-কম্পিউটার) |
| প্রকাশনী | ইসলামিয়া কুতুবখানা |
| ভাষা | আরবী |
| বিভাগ | জামাতে মেশকাত |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।