"বদলে যান এখনই" বইটি সম্পর্কে কিছু কথা:
আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম। ছােট বােন মিলি গলা জড়িয়ে ধরে বলত-বাবলু ভাই, গল্প বলাে। সেই মিলি এখন ডক্টরেট । জার্মানিতে এসে আমাকে বলল-বাবলু ভাই, গল্প লিখ । আমি চল্লিশ বছর ধরে বিদেশে আছি। অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি। ইউরােপীয়দের সাথে বাঙালিদের তুলনা করেছি! ব্রেনের দিক দিয়ে ওরা কোনােভাবেই আমাদের চেয়ে বড় নয়। তাহলে প্রশ্ন আমরা উন্নতি করতে পারছিনা কেন? সে জন্যই এ বইটি লিখছি। বইটি লেখার পেছনে অনেকে কাজ করেছেন। আমি তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আমি চাই আপনি আপনার জীবনে পরিবর্তন আনুন। রবি ঠাকুরের ভাষায় “একটি একটি করে তােমার পুরনাে তার খােলাে, সেতারখানি নতুন বেঁধে তোলো”।