মঙ্গোলিয়ার ওনোন নদীর তীরে তৃণভূমি অঞ্চল। সেখানে বসবাস করত বোরঝিগিন নামে এক যাযাবর গোত্র। সেই গোত্রের 'খান' বা দলপতি ছিলেন ইয়েসুগেই। তিনি বিয়ে করেছিলেন আরেক গোত্রের সুন্দরী কন্ট্রা ইউলেনকে। তাদের পরিবারে জন্ম নিল একটি শিশু। জন্মের মুহূর্তে তার ডানহাতের মুঠোয় ছিল জমাটবাঁধা রক্ত। তা দেখে লোকে বলল, 'এ ছেলে বড়ো হলে মহাযোদ্ধা হবে।' ইয়েসুগেই খানের বোরঝিগিন গোত্রের পুরোনো দুশমন ছিল তাতাররা। যেদিন শিশুটির জন্ম হয় সেদিন ইয়েসুগেই দুজন তাতার নেতাকে বন্দি করে নিয়ে এসেছিলেন। তাদের একজনের নাম তেমুজিন।
| বইয়ের নাম | বীর চেঙ্গিস খান |
| লেখক | হাসান মেহেদী ইঞ্জিনিয়ার |
| প্রকাশনী | বাংলাপ্রকাশ |
| আইএসবিএন | 9789844271623 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 23 |
| সংস্করণ | 1st Published, 2025 |
| বিভাগ | — |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।