যমুনা নদীর তীরে বাদশা আকবরের একটি প্রমোদভবন ছিল। যখন রাজ্য শাসন করতে করতে শ্রান্ত হয়ে পড়তেন তখন এই ভবনে এসে আমোদ-প্রমোদে তিনি মেতে থাকতেন। রাজ্যের কথা, প্রজাদের কথা সব একেবার ভুলে যেতেন। সেখানটা মুছে ফেলতে গেলেন কিন্তু ততক্ষণে আতর অদৃশ্য হয়ে গিয়েছে। আর কেউ ব্যাপারটা না দেখলেও কিন্তু তিনি বীরবলের চোখকে ফাঁকি দিয়ে কিছু করতে পারলেন না। বীরবলের কাছে নিজেকে ভীষণ অপরাধী বলে মনে হতে লাগল।