মুক্তিযুদ্ধ চলছে।
চারদিকে যুদ্ধের বিভীষিকা ছড়িয়ে পড়েছে। পাক বাহিনীর ভয়ে সবাই সন্ত্রস্ত। পালাও পালাও রব চলছে। টিককা খান অর্ডার দিয়েছে "বাংলার একটা গাছের পাতাও যেন সবুজ না থাকে, বারুদের গোলায় পুড়িয়ে লাল করে দাও"। প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও বুদ্ধিজীবিদেরকে গুলি করে বাংলার জমিন থেকে নিঃশেষ করে দাও।
এদিকে পাক হানাদার বাহিনীর জ্বালাও পোড়াও কর্মকান্ডে অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলে উঠল বাংলার তরুণ সমাজ। তাদের নিয়ে রাতের আঁধারে দেশের প্রত্যন্ত এলাকায় প্রশিক্ষণ দিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে গড়ে তোলা হচ্ছে।