বেলা-অবেলার চক্রে আবর্তিত আমাদের জীবন। এই জীবনে সুখ-দুঃখ, আনন্দ-বেদনা জড়াজড়ি করে থাকে এবং সেগুলোর
অভিঘাতে তৈরি হয় গল্প, প্রতিদিন। সব গল্প আমরা হয়তো মনে রাখি না, কিন্তু যেগুলো রাখি, সেগুলোতে জীবনের খণ্ড মুহূর্তগুলো আলাদা একটা দ্যুতি নিয়ে, মহিমা নিয়ে দাঁড়িয়ে যায়। গল্পগুলো হতে পারে প্রাপ্তির অথবা অপ্রাপ্তির, অথবা এ দুয়ের মাঝখানে থাকা অভিজ্ঞতার। বেলা-অবেলার এ রকম তেরোটি গল্প নিয়ে বেলা অবেলার গল্প। আমাদের গল্প বলার ঐতিহ্যে স্থাপিত এই গল্পগুলো জীবনের এক সংবেদী ছবি তুলে ধরে।
| বইয়ের নাম | বেলা অবেলার গল্প |
| লেখক | সৈয়দ মনজুরুল ইসলাম |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Contemporary Stories |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।