প্রতিটি মানুষ তাঁর পরিবেশকে ভালোবাসে, চারিপাশের প্রকৃতিকে ভালোবাসে, অরণ্যকে ভালোবাসে, মা মাটি আর প্রকৃতির সাথে মিশে যেতে চাই, তেমনি “বেলাভূমি” কাব্যগ্রন্থটি বাংলাদেশের প্রকৃতি নিয়ে লেখা- যেখানে ছয়টি ঋতুর পরিবেশ নিয়ে লেখা, হেমন্তের সোনালি মাঠ, নবান্ন, শিশিরের মুক্তা। শরতের শুভ্র মেঘ, প্রগাড় নীল আকাশ, কাশফুল। শীতের কুহেলিকা, খেঁজুরের রস। বসন্তের বাহারি রঙের স্নিগ্ধ ফুল। বর্ষার শ্রাবণের বৃষ্টি ভেজা কদম, বেলি জুঁই চামেলি।
বাংলার মাঠ, ঘাট, নদ, নদী, ফুল, প্রজাপতি প্রতিটি মানুষের মনে দাগ কেটে যায়, পৃথিবীর কোন দেশে এমন প্রকৃতি নেই যেখানে এক সাথে ছয়টি ঋতু দেখা যায়- এত সুন্দর সুন্দরবন আছে, এত নদ নদী আছে। মহান রব তার বিশেষ রহমতে বাংলার প্রকৃতিকে এত মনোরম করে সাজিয়েছে যা ফুটিয়ে তোলে গ্রাম বাংলার ঐতিহ্য।
আশা করি প্রতিটি পাঠক “বেলাভূমি” কাব্যগ্রন্থে বাংলার সকল প্রকৃতির স্বাদ পাবে, শহর থেকেও গ্রামের মেঠোপথের প্রানময় দৃশ্য চোখে ভেসে উঠবে, ভেসে উঠবে সোনালি মাঠ, অঘ্রাণের শিশির, শ্রাবণের মেঘলা আকাশ, বসন্তের ফুলের ঘ্রাণ। পূর্ণিমার তিথির নীলাভ জ্যোৎস্না।
আমাদের জীবনের প্রতিটি পদে প্রকৃতি অপরিসীম, আমাদের বেঁচে থাকতে হলে সুন্দর একটা পরিবেশ লাগবে, সবাই মিলে সুন্দর একটা প্রকৃতি গঠন করাই আমাদের কর্তব্য ও জীবনের একটি অংশ।