দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতায় ছাত্রছাত্রীদের মাঝে ইংরেজি ভাষার প্রতি অহেতুক ভীতি এব অনীহা লক্ষ্য করেছি। ইংরেজি Grammar-এর মৌলিক জ্ঞানের স্বল্পতা অথবা অভাবই হয়ত এ ভীতি বা অনীহার অন্যতম কারণ। এ ভীতি এবং অনীহা দূর করার নিমিত্তে সময়ের প্রয়োজনে প্রাথমিক স্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জন্য প্রকাশিত 'Basic Functional English' বইটিতে সহজ ভাষায় ইংরেজি Grammar-এর নিয়মাবলী পর্যাপ্ত উদাহরণসহ উপস্থাপন করার চেষ্ট করেছি। যাতে করে কোমলমতি শিক্ষার্থীদের ভয় ও অনীহা দূর হয়ে প্রাথমিকভাবে ইংরেজি ভাষান একটি মজবুত ভিত্তি গড়ে ওঠে। যার ফলশ্রুতিতে পরবর্তী শ্রেণীগুলোতে ইংরেজি পাঠের ও বোঝান ব্যাপারে কোন প্রকার দুর্বলতা না থাকে এবং অধিক জানার এবং শেখার আগ্রহ সৃষ্টি হয়। বইটিকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন:
1. Part-1 Grammar
2. Part-2 Translation
3. Part-3 Composition:
(Comprehension, Paragraph writing, Letter/Application writing এবং Essay writing)