সহসা খুব কাছে এগিয়ে এসে মাহির বসল। স্বাতী মাহিরকে স্পর্শ করল না কিন্তু মাহির একটা আঙুল স্বাতীর গালে ছুঁয়ে স্বাতীর ঠোঁট স্পর্শ করতে গেল।
স্বাতীর নরম ঠোঁট সিগারেট পোড়া পুরু ঠোঁটে আঁকড়ে ফিসফিস করে বলল, ফিল মি স্বাতী! আমাকে ভালোবাসো! তোমার আমাকে প্রয়োজন।
স্বাতী নিজেকে নিবৃত্ত করতে পারল না। নিজেকে সঁপে দিলো মাহিরের আহবানে। এভাবেই মাহিরকে অনুভব করার অন্যায্য অন্যায় বাসনা তোলপাড় করেছে স্বাতীকে। ঠিক কতদিন পরে এভাবে কেউ ভালোবাসছে স্বাতীকে, সমুদ্দুরের উথাল-পাথাল ঢেউয়ে সমস্ত শরীর ভেসে যাচ্ছে। স্বাতী যেন হাওয়ায় ভেসে বেড়াচ্ছে অচিন সুখের অনুভবে!
| বইয়ের নাম | ভালো থেকো ফুল |
| লেখক | শানজানা আলম |
| প্রকাশনী | ছাপাখানা প্রকাশনী |
| ভাষা | বাংলা |
| বিভাগ | উপন্যাস |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।