বিয়েবাড়ি থেকে ফিরে মনটা খারাপ হয়ে গেলো। ভেবেছিলাম বাড়ি ফিরে পড়তে বসবো। সামনে বি. কম. পরীক্ষা। কিছুতেই পড়া এগুচ্ছে না। স্বপ্নার ভাইয়ের বৌভাত-এ না গিয়ে পারিনি। সবচেয়ে কাছের বান্ধবী স্বপ্না। ওর ভাইয়ার বৌভাত- এ না গেলে খারাপ দেখায়। ভেবেছি তাড়াতাড়ি ফিরে পড়তে বসবো। নাহ্, হলো না। মনটা খারাপ হয়ে গেলো।
লোকটা আমার সঙ্গে এরকম ব্যবহার না করলেও পারত। দিনে দিনে সে যেন কেমন হয়ে যাচ্ছে। অথচ ওকে কখনো এমনটি মনেই হয়নি। উজ্জ্বল প্রাণবন্ত হাসিখুশি চন্দনকে ভাল লেগেছিল এই কারণেই। অন্য কারণটি ওর দরাজ কণ্ঠের জন্য। খুব ভাল গান গায় চন্দন, সারা দেশে, বিশেষ করে গানের ভুবনে ওর অনেক ভক্ত রয়েছে। আমি নিজেও ওর খুব ভক্ত ছিলাম এক সময়। অবশ্য এখনো আছি। কস্মিনকালেও ভাবিনি চন্দন চৌধুরীর সঙ্গে আমার পরিচয় হবে। পরিচয় থেকে অন্য কিছু ঘটে যাবে। বিধাতা বোধহয় নিজ হাতে আমার সামনে ওকে উপস্থিত করিয়ে দিলো। আর আজ? সেই বিধাতাই কি বিমুখ হলো? নাকি চন্দন স্বয়ং বিমুখ? নাকি এসব আমার আবোল-তাবোল চিন্তার তীব্র উচ্ছ্বাস?
| বইয়ের নাম | ভালোবাসায় ভিজে ভিজে |
| লেখক | শমী কায়সার |
| প্রকাশনী | সময় প্রকাশন |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Contemporary Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।