হোসনে আরা জেমীর কবিতা একটি শক্তিশালী কণ্ঠ নির্মাণ করে, যেখানে নারীজীবনের অভিজ্ঞতা, দমন, প্রতিবাদ এবং আত্মমুক্তির আকাক্সক্ষা গভীরভাবে প্রতিফলিত হয়েছে। ‘বংশ পরম্পরার সেলাইমেশিন’-এ প্রজন্মান্তরের শৃঙ্খল ভাঙার ইঙ্গিত, ‘উত্তরাধিকার’-এ রক্তমাখা স্মৃতি থেকে ভাষার উত্তরাধিকার গড়ে তোলার প্রত্যয় স্পষ্ট। ‘শরীরের মানচিত্র’ ও ‘যোনিপথে ঝরে পড়ে অভিশাপ’-এ নারীদেহ হয়ে ওঠে রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার প্রতীক। ‘একাত্তরের আগে জন্মেছি’ ব্যক্তিগত সত্তাকে জাতীয় ইতিহাসের সঙ্গে যুক্ত করে, আর ‘পুড়ছে স্বদেশ, কাঁদছে ইতিহাস’ সমকালীন অস্থিরতা তুলে ধরে। ‘নতুন মানচিত্র’ আশা ও পুনর্গঠনের স্বপ্ন দেখায়, আর ‘ভালোবেসে বিদ্রোহ করেছি’ প্রেমকে রূপ দেয় প্রতিরোধের শক্তিতে। সব মিলিয়ে, এই সংকলনে এমন অনেক কবিতা ভাষাকে অস্ত্র, কবিতাকে আন্দোলন এবং নারীসত্তাকে স্বাধীনতার এক অনমনীয় উচ্চারণে পরিণত করেছে। আশা করি ভালোবেসে বিদ্রোহ করেছি বইটি পাঠকের সত্তার ভেতরে এক অন্যরকম বোধ তৈরি করবে।
| বইয়ের নাম | ভালোবেসে বিদ্রোহ করেছি |
| লেখক | হোসনে আরা জেমী |
| প্রকাশনী | ইত্যাদি গ্রন্থ প্রকাশ |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Poetry Criticism |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।