বই পড়ে শেখা আর নিজের চোখে দেখা অপর জিনিস। ভ্রমণ মানুষকে দেয় সে সুযোগ আর সেই সাথে অপার আনন্দ। প্রাচীন ও মধ্যযুগের ভারত আজ শুধু ইতিহাস, তবু বর্তমানে ভারতে তার বহু কিছু খুজে পাওয়া যায়। আমরা বাংলাদেশী হলেও আমাদের প্রচীন ঐতিহ্য ভারত ও পাকিস্তান এর ঐতিহ্যের সাথে মিলে একাকার হয়ে আছে।
১৯৭৫, ১৯৯২, ২০০৭ ও ২০০৯ এ ভারত ভ্রমণ এর সুযোগ এসেছে জীবনে। দিল্লীর শাসকদের কাহিনী জানতে পেরেছি ছোটবেলায় পাঠ্য বইয়ের পাতায় কিন্তু নিজ চোখে তাদের কীর্ত্তি দেখতে পারব ভাবিনি। ২০০৯ সালে পেয়ে গেলাম সে সুযোগ। এ গ্রন্থে এই শেষোক্তবার ভ্রমণ কথাই বিধৃত হয়েছে। সংগত কারনেই গুরুত্বপূর্ণ স্থানগুলোর সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করা হয়েছে যাতে কেউ বেড়াতে গেলে সে সম্পর্কে আরো আগ্রহী হয়ে উঠেন।