মানব জীবনের বাঁকে বাঁকে সুপ্ত বাসনাগুলো যখন গোপনীয়তায় থাকে তখন আমরা একজন মানুষকে তথা একজন নিবন্ধকারকে আবিষ্কার করা দুরূহ হয়ে পড়ে।
এ সময়ে আমাদের ভাষা কিংবা সাহিত্য, অথবা সংস্কৃতি নিয়ে চিন্তার বিস্তৃত ক্ষেত্র থাকা প্রয়োজন। সঙ্গে সঙ্গে বিশ্বের দেশে-দেশে যে আঞ্চলিক ভাষাসমূহ ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তাদের স্ব স্ব ভাষায় কথাসাহিত্য, গদ্য-পদ্য সৃজন করে যেভাবে বিশ্বসাহিত্য ভাণ্ডারকে পূর্ণ করে চলেছে অমিয় ধারায়, তা অনুধাবনযোগ্য।
সংস্কৃতি, মানব হৃদয়ের আকুলতাকে প্রস্ফুটিত করে পরম মমতায়। নিজ নিজ সংস্কৃতির বাহক তাদের নিজ অঞ্চলকে প্রতিনিধিত্ব করে মুক্ত জীবনের হাতছানিতে। অতএব গবেষক নিবন্ধকার শৈবাল বড়ুয়া এক্ষেত্রে সফল।
তিনি যেভাবে ভাষা এবং বৈশ্বিক বলয়ের মাঝে ইউরোপীয় সাহিত্য, মার্কিন সাহিত্য, আফ্রিকীয় সাহিত্য, চীনা সাহিত্য, উর্দু সাহিত্য ইত্যাদি বিবিধ ভাষার লেখকগণকে পাদপ্রদীপের আলোয় তুলে ধরেছেন তাঁর স্বকীয় মুন্সিয়ানায়, তা অবশ্যই স্বীকার করতে হয়।
নিবন্ধ গ্রন্থটি সুখপাঠ্য হবে নিঃসন্দেহে।