মানুষ সামাজিক জীব। মিলেমিশে থাকার জন্য মানুষকে একে অন্যের সাথে মনের ভাব প্রকাশ করতে হয়। মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা। মানুষ মনের ভাব বিভিন্নভাবে প্রকাশ করে। কখনো মুখে শব্দ উচ্চারণ করে, কখনো লিখে, আবার কখনো ইশারা-ইঙ্গিত ও নানা অঙ্গভঙ্গির মাধ্যমে। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকমের ভাষা প্রচলিত আছে। এক এক দেশের মানুষ এক এক ভাষায় কথা বলে। বর্তমানে পৃথিবীতে প্রায় সাড়ে তিন হাজার ভাষা প্রচলিত আছে। মুখ দিয়ে শুধু শব্দ উচ্চারণ করলেই তা ভাষা হয় না। অর্থবোধক শব্দ বা উচ্চারণই হলো ভাষা। আমরা বাংলা ভাষায় কথা বলি। তাই বাংলা আমাদের মাতৃভাষা।
| বইয়ের নাম | ভাষা শিক্ষা ব্যাকরণ ও নির্মিতি (১ম ও ২য় শ্রেণির জন্য) |
| লেখক | দিল-আরা চৌধুরী |
| ভাষা | বাংলা |
| সংস্করণ | New Edition |
| বিভাগ | প্রথম শ্রেণি |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।