এক সময় গ্রামীণ মানুষের জনজীবনে বিনোদনের একমাত্র অনুষঙ্গ ছিল ভাটকবিতা। ভাটকবিতাগুলোর উপজীব্য ঘটনাবলী এক একটা আঞ্চলিক গণ্ডিতে সীমাবদ্ধ হলেও এসব কাহিনির কোন কোনটির প্রচলন বিশ্বব্যাপী। এই ভাটকবিতাগুলো প্রাচীনকাল থেকেই রচিত হয়ে লোকের মুখে মুখে চলে এসেছে। যদিও এর প্রচলন মধ্যযুগ থেকে দেখা যায়। হারিয়ে যাওয়া এসব ভাটকবিতার পয়ার ও ত্রিপদী ছন্দের ভাবধারা শ্রোতাদের মোহাবিষ্ট করে রাখতো। কারণ, কবিতার মধ্যে সমাজবাস্তবতা ও কল্পনার এক মিশেল অনুভূতি মূর্ত্ত হয়ে উঠতো। এ গ্রন্থে ভাটকবিতায় নারীর নানান অনুষঙ্গ নিয়ে স্বল্প পরিসরে আলোচনা করা হয়েছে। প্রেম-বিরহ-যাতনা-নিগ্রহের চিত্র ফুটে উঠেছে ভাটকবিতায়।
| বইয়ের নাম | ভাটকবিতায় নারী |
| লেখক | হাসান ইকবাল |
| প্রকাশনী | প্রতিভা প্রকাশ |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Poetry Criticism |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।