আমি আগুন দিয়েছি ঐ ভগবানের মুখে যে ভগবান আমাদের ঘর বাঁধার স্বপ্ন দেখিয়েছিল কিন্তু বাস করার অধিকার দিল না।
'৬০ এর দশকে আমরা পাকিস্তানের চরম বৈষম্যের বিরুদ্ধে বক্তৃতায় এ গল্পটি জনগণকে শুনাতাম। এ বক্তৃতা বার বার শুনতে শুনতে মানুষের মধ্যে বিপ্লবের চেতনা জাগ্রত হয়েছিল।
"ভূমিহীন এক কিযাগ আর এক কিষাণী পদ্মার বুকে জেগে ওঠা এক নতুন চরে গিয়ে এক বুক আশা নিয়ে ঘর বেঁধেছিল। অনেক কষ্ট করে দু'জনা মিলে একটি সুখের সংসার তারা রচনা করলো।
কিন্তু খাজনা দিতে না পারায় হঠাৎ একদিন জমিদারের পেয়াদারা এসে বললো, "এটা জমিদারের চর"। এ জমি আমরা অন্য কৃষকদের পত্তন দিয়েছি। তোমাদের আগামী কালের মধ্যে ভিটা মাটি ছেড়ে চলে যেতে হবে।
নিরুপায় হয়ে কিষাণ কিষাণী তাদের নিজ হাতে গড়া ঘর বাড়ী ছেড়ে চলে গেল নতুন আর একটি নিঝুম চরে। নতুন করে শুরু হল তাদের সংগ্রামী জীবন। তারা অনেক কষ্ট করে আবার একটি কুড়ে ঘর বাঁধলো। নতুন করে জমিতে আবার ফসল ফলালো। দু'জনার চোখে মুখে নতুন আশার স্বপ্ন। এবার আর এক জমিদারের পেয়াদা এসে তাদের জানাল, এ চর থেকে তোমাদের আগামীকালই চলে যেতে হবে। নতুন জমিদার এ চর অন্য কৃষকদের বর্গা দিয়েছে। বাধ্য হয়ে ক্ষোভে দাখে তারা ঘর ছেড়ে দিল। কিন্তু এবার কিষাণী তার সাধের কুড়ে ঘরে আগুন ধরিয়ে দিল। কিষাণ বললো- কিষাণী "এত সাধ করে যে স্বপ্নের কুড়েঘর আমরা রচনা করেছিলাম-সে ঘরে তুমি আগুন ধরালে কেন?" কিষাণী বললো-"কিষাণ-আমি আমার সাধের কুড়েঘরে আগুণ দেইনি। আমি আভন দিয়েছি ঐ ভগবানের মুখে-যে ভগবান আমাদের ঘর বাঁধার স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু বাস করার অধিকার দিল না"।
| বইয়ের নাম | ভয়েস অব এ পার্লামেন্টারিয়াল |
| লেখক | কাজী ফিরোজ রশীদ |
| প্রকাশনী | অনন্যা |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 280 |
| সংস্করণ | ১ম সংস্করণ |
| বিভাগ | Rajniti O Rajnitibid Bishয়K Prbndh |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।