শহীদ খোন্দকার টুকু এক-জীবনে ভ্রমণ করেছেন অসংখ্য দেশ। মিশেছেন নানা জাতের, নানা বর্ণের মানুষের সঙ্গে। সাক্ষী হয়েছেন অসংখ্য বিরল ঘটনার। বিভিন্ন সময় ঘটে যাওয়া এইসব ঘটনার স্মৃতি এবং অভিজ্ঞতা লিপিবদ্ধ করার তাগিদ থেকেই তাঁর এই গ্রন্থ 'ভুবন ভ্রমিয়া'।
ভ্রমণভিত্তিক গ্রন্থ নতুন কিছু নয়। ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে অসংখ্য গ্রন্থ রচনা করেছেন প্রথিতযশা অনেক লেখক-পর্যটক। ভুবন ভ্রমিয়া সে-সব গ্রন্থ থেকে একেবারে আলাদা। সিঙ্গাপুরের সিল্ক এয়ারের বিমান দুর্যটিনা, ফিলিপিন্সে রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থান, আইসল্যান্ডের হেইয়াফিয়াতলাইয়াকাতো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত-পরবর্তী ভয়াবহ অবস্থা, ১৯৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধ, কিংবা ইয়নবুলের হাইওয়েতে দেড় কিলোমিটার ঘুমিয়ে পাড়ি চালাবার পর দুর্ঘটনা থেকে অক্ষত বেঁচে ফেরার মতো অভূতপূর্ব অভিজ্ঞতা এই বইয়ে রোমাঞ্চকর এবং হৃদয়াগ্রাহী অ্যাডভেঞ্চার হিসেবে উপস্থাপিত হয়েছে।
শহীদ খোন্দকার টুকুর এটা তৃতীয় গ্রন্থ। তাঁর লেখার অনবদ্য ও রোমাঞ্চকর উপদানগুলো নানা দেশের, নানা সময়ের, নানা ইতিহাস এবং তথ্যের দালিলিক প্রমাণও বটে। ভুবন ভ্রমিয়াও এর ব্যতিক্রম নয়। এই গ্রন্থে তিনি নানা ইতিহাস এবং ভৌগোলিক তথ্য নিয়ে এসেছেন প্রাসঙ্গিক এবং নান্দনিকভাবে। কাহিনীতে যুক্ত করেছেন নিজের বা অন্য কারো মধুর কিছু মুহূর্ত। গোপনীয়তার স্বার্থে কিছু চরিত্রকে তিনি ছদ্মনামে উপস্থাপন করেছেন।
| বইয়ের নাম | ভুবন ভ্রমিয়া |
| লেখক | শহীদ খোন্দকার টুকু |
| প্রকাশনী | অনন্যা |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 88 |
| সংস্করণ | ১ম সংস্করণ ২০২৬ |
| বিভাগ | Miscellaneous Books |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।