বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
হঠাৎ হৃদয়ের একুল-ওকুল ভেসে যাওয়া সাজিদের সত্যি সত্যি উথলে উঠছে কান্না। মালা-জয়নব। তার জানা পৃথিবীর দু'নারী। দুই প্রিয় মুখ। তার ফাঁসি হলে পৃথিবীর কারো কোনো ক্ষতি হবে না। যেমন চলছে পৃথিবী তেমনই চলবে। তবে এই দুই নারী তার জন্য কেঁদে ভাসাবে। এই ভাবনা সাজিদের জন্মকে সার্থক করে দেয়। মরণকেও ভয় লাগে না তার। তবে বাঁচতেও বড় ইচ্ছে করে। হাজার বছর। প্রিয় মানুষের সাথে হাজার বছর বাঁচার মানুষের স ইচ্ছে, কার না থাকে?