অভিভাবকদের বলবো— শিশু-কিশোরদের ভীতুু নয়, সাহসী হওয়ার মতো করে গল্প শোনাতে হবে।
শিশু-কিশোর যারা বইটি পড়ছো, তাদের বলবো— অলীক, অবাস্তব কিছুকে ভয় পেয়ে তা মাথায় ঢুকিয়ে ফেলা যাবে না। বুদ্ধি-যুক্তি-চিন্তা দিয়ে এবং ভালোমতো বিচার-বিশ্লেষণ করে তবে কোনোকিছুতে বিশ্বাস করবে।
তাহলে কি আমরা ভূতের গল্প শুনবো না, শোনাবো না?
অবশ্যই পড়বো, শুনবো, শোনাবো; ভূতের গল্পের চেয়ে মজার গল্প আর কিছু হয় নাকি! ভূতের গল্প আমরা পড়বো, শুনবো, শোনাবো— তবে, তা ভূতকে ভয় পাওয়ার জন্য নয়; ভূতের ভয় তাড়ানোর জন্য।
ভূতকে ভয় পেলে পৃথিবীকে জয় করবে কী করে? জীবনকে মোকাবিলা করবে কেমন করে? তাই না!