অনুসন্ধিতসু লেখকদের জন্য এটি একটি আত্ম-উন্নয়নমূলক বই। ফিকশন ও নন ফিকশন উভয় প্রকার বইয়ের লেখক যাতে প্রকাশকদের চাওয়া অনুযায়ী আকর্ষণীয় পাণ্ডুলিপি তৈরি করতে পারেন সেই লক্ষ্যে কিছু দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়েছে এ বইটিতে। এতকাল এমন একটি পূর্ণাঙ্গ বই ছিল না যা পড়লে লেখক অধিকতর আত্মবিশ্বাস ও দক্ষতার সঙ্গে একটা সুসংহত পাণ্ডুলিপি তৈরি করতে সক্ষম হবেন। বদিউদ্দিন নাজির গ্রন্থ উন্নয়ন ও প্রকাশনায় তাঁর সারাজীবনের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে বই প্রকাশে লেখকের প্রস্তুতি বইটি রচনা করে সেই অভাব দূর করেছেন। সব বয়সের পেশাদার,অপেশাদার,সৌখিন—সব ধরনের লেখক এ বইতে শিক্ষণীয় ও অনুশীলনযোগ্য কিছু না কিছু পাবেনই। একই সঙ্গে বই প্রকাশনার সঙ্গে জড়িত বিভিন্ন স্তরের পেশাজীবী ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনস স্টাডিজ-এর শিক্ষার্থীরাও এ বই পড়ে এক ঝলকে গ্রন্থজগতের এই নিগূঢ় বিষয় স¤পর্কে সম্যক ধারণা অর্জন করতে পারবেন। প্রতিটি বিষয়ের আলোচনায় তাত্তি¡ক রীতিনীতির সঙ্গে রয়েছে বেশ কিছু ব্যবহারিক উদাহরণ। লেখকের নিজস্ব অভিজ্ঞতা এইভাবে বইটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। বাংলাদেশে এ ধরনের বই এই প্রথম।
| বইয়ের নাম | বই প্রকাশে লেখকের প্রস্তুতি |
| লেখক | বদিউদ্দিন নাজির |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 331 |
| সংস্করণ | 1st Published, 2022 |
| বিভাগ | আত্ম-উন্নয়ন, মোটিভেশনাল ও মেডিটেশন |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।