আমি ও আমার শবগাড়ি
দুর্দান্ত ডাকু ছিলাম অথবা প্রতারক-এই রকম এক পরিচয় নিয়ে চলে যেতে হবে
তবে খ্যাতি কুড়ানোর মতো কিছু ঘটনা অবশেষে ঝিলিক দিয়ে উঠবে এখানে সেখানে আর আমাকেই বহন করে নিতে হ বে আমার নির্মল শব
কিন্তু এসব সরস আলাপ আমি হালকা রসিকতায় নিশ্চয় উড়িয়ে দিতে পারবো, কেননা এর কিছুই আর কাজে আসবে না