ভূমিকা
ভূমিকা বলতে ঠিকঠিক যা কিছু বোঝায়, তেমন কোনো কিছু হয়তো কখনোই আর লেখা হবে না আমার। একখানা জীবন, জীবনের কবিতা, একান্ত আপন কোনো অনুভব কোনোটাই কোনো উপসংহারে পরিণতি পায়নি কখনো। কী জানি মাঝপথে হারিয়ে যাবার আগে আদৌ কখনো পাবে কিনা!
জীবনের আলো-আঁধারি পথ; চলতে চলতে একান্ত অনুভবের স্বপ্নকাব্য রাঙিয়ে নিয়েছি নিজস্ব রঙে। আজকের সব রঙ আমি তোমায় সঁপে দিলাম। মন চাইলে মেখো সেই রঙ। স্বপ্নের মলাটের মাঝে কবিতায় ঠাসা আকাশ; মন চাইলেই মেলে ধরো ডানা। অথবা অবহেলায় তুচ্ছ করো; জঞ্জাল ভেবে নিতান্ত অবজ্ঞায় ফেলে যদি দাও; ক্ষোভ তবু কিছুমাত্র নেই! ওরা যে আমার বড্ড আদরের, বড্ড প্রাণের প্রিয়; তাতে আর কার কী! বলতেই পারো, 'কবি, তোমায় আর তোমার কবিতাগুচ্ছ এক কামরার ছোট্ট একটা ঘরে আটকেই না হয় রাখি! এভাবেই তুমি সুখী হও!' তবে.......