Featured Categories
Similar Books
কিছু একটা বলতে গিয়েও
এই যে আমি থেমে যাই, শীতল বাতাস, বৃষ্টি পড়ছে তবুও যে ঘেমে যাই,
এর মানে তা না, যা তুমি ভাবছো-
ভিজতে আমার বারণ আছে, বীভৎস কারণ।
ডাকছো তবু কখন থেকে হরণ করা ডাকে,
সবার একটা লুকিয়ে রাখা বিষণ্নতা থাকে!