বিদ‘আত দীনের জন্য এক মারাত্মক বিপদ, যা মানুষকে সুন্নাহ থেকে দূরে সরিয়ে দেয়। এই গ্রন্থে বিদ‘আতের পরিচয়, উৎপত্তি, বিস্তারের কারণ, সালাফদের অবস্থান, তাকলীদের হুকুম এবং সমাজে প্রচলিত বিভিন্ন বিশ্বাসগত ও আমলগত বিদ‘আত কুরআন-সুন্নাহর আলোকে আলোচনা করা হয়েছে। পাশাপাশি বিদ‘আত চিহ্নিত করার উপায় ও তা থেকে বেঁচে থাকার পথও তুলে ধরা হয়েছে। সুন্নাহকে আঁকড়ে ধরা এবং বিদ‘আত থেকে সতর্ক থাকার ক্ষেত্রে এ গ্রন্থ একজন মুসলিমের জন্য সহায়ক পথনির্দেশক।