শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনে ১৯৮৪ সালের ৩১শে মে হতে ২০১৫ সালের ১৯শে নভেম্বর পর্যন্ত যথাক্রমে সিনিয়র রিসার্স অফিসার, যুগ্ন-পরিচালক এবং পরিচালক হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে চাকুরী করি। সূদীর্ঘ চাকুরী জীবনে আমি ইউরোপ, অষ্ট্রেলিয়া এবং এশিয়ার বিভিন্ন দেশে সরকারীভাবে ৬৪ (চৌষট্টি) বার বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কসপ, প্রশিক্ষণ, কনসালটেন্সি, মিটিং ও ফোরামে অংশগ্রহণ করেছি। তাছাড়া ২০১৫ সালে চাকুরী হতে অবসর গ্রহণের পর পবিত্র হজ্জব্রত পালনের জন্য সৌদিআরবসহ, কানাডা, আমেরিকায় ব্যক্তিগত ভাবে আরও
৪ (চার) বার ভ্রমণ করেছি। আমার জীবনে সর্বমোট ৬৮ (আটষট্টি) বার úৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ভ্রমণ কর্মসচীর অভিজ্ঞতা পাঠকের সাথে শেয়ার করার জন্যই এই ক্ষুদ্র প্রচেষ্টা। বইটিতে মূলত: ভ্রমণ বৃতান্তসহ ভ্রমণকৃত দেশ সম্বন্ধে ধারণা প্রদানের জন্য সামান্য বর্ণনা দেয়া হয়েছে। একই দেশে একাধিকবার ভ্রমণের কারণে ভ্রমণক্রমানুসারে সাজানো হয়েছে। তবে একই দেশে একাধিকবার যাওয়ার ফলে লেখার মধ্যে যথেষ্ট সাদৃশ্য রয়েছে। ইচ্ছা থাকলেও বিষয়টি উপেক্ষা করা সম্ভব হয়নি বিধায় আন্তরিক ভাবে দুঃখিত।