নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব থাকার সময় একবার চট্টগ্রাম পোর্টের শ্রমিক কল্যাণ বোর্ডের টাকায় আমরা মালয়েশিয়া,ইন্দোনেশিয়া,ফিলিপাইন ও চায়না ভিজিটের সুযোগ পেলাম। আমাদের দায়িত্ব ছিল এসব দেশের পোর্টগুলোতে সরকারের কী দায়িত্ব এবং পোর্টের বেসরকারি অপারেটররা কীভাবে পোর্টগুলোতে জাহাজ হ্যান্ডলিং করে,সরকারের সাথে তাদের সম্পর্ক কেমন তা সরজমিনে দেখে এসে রিপোর্ট দেয়া। আমাদের টিমে ছিলেন চট্টগ্রাম পোর্টের অফিসার পাঁচজন,মন্ত্রণালয়ের আমি ছাড়াও আরো একজন,চট্টগ্রাম এফবিসিসিআইয়ের তিনজন আর যাদের টাকায় যাচ্ছি সেই চট্টগ্রাম পোর্টের শ্রমিকনেতা তিনজন। সব মিলিয়ে মোট তেরোজনের একটি দল।