আমরা কেমন আছি?
দুজনে তা জানতে বা জানাতে এসেছি। তুমি আমার সামনেই বসে আছ, তোমার নিশ্বাসের সেই পরিচিত গন্ধটা নাকে আসছে তবু চমকে চমকে উঠছি না। এবং তোমার মধ্যেও একটা নির্বিকার ভাব এসেছে—যা বলছে, আমরা শুধু সময় অতিবাহিত করে এগিয়ে যাচ্ছি। এরকম দেখা করা বা না করার মধ্যে কোনো কারণ বা পার্থক্য নেই। আর হঠাৎ মনে হচ্ছে—আমরা কেমন আছি? এই প্রশ্নের উত্তর শুধু অপর মানুষটাই চুরি করে বসে আছে, আমরা নিজেরা তা জানি না।
| বইয়ের নাম | বিধাতার নৌকা |
| লেখক | রবিউল হক বক্সী |
| প্রকাশনী | ভূমিপ্রকাশ |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Contemporary Stories |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।