বিজ্ঞানীর মতো ভাবার মানে হচ্ছে সমালোচনামূলক চিন্তা করতে শেখা, সবকিছুকে প্রশ্ন করতে শেখা। এই বইয়ে খুঁজে পাওয়া যাবে বিজ্ঞান, সংশয়বাদ আর সমালোচনামূলক চিন্তার প্রতি এক টাটকা আর রোমাঞ্চকর দৃষ্টিভঙ্গি। অনুপ্রাণিত করবে সব বয়সের পাঠকদের। আমাদের মস্তিষ্ক কীভাবে আমাদের ধোঁকা দেয়- নিশ্চিতকরণ পক্ষপাত, প্যাটার্ন খোঁজার প্রবণতা, আবেগের খেলায় মিথ্যাকে সত্য মনে হয়। এই বই সেসব মানসিক ফাঁদ চেনার একটা হাতিয়ার নাওয়েদ ইকবাল রসিকতা আর সোজা কথায় দেখাচ্ছেন কীভাবে অসাধারণ দাবি যাচাই করতে হয়, কীভাবে প্রশ্ন করতে হয়, কীভাবে নিজের ভুল ধরতে হয়। ইউএফও থেকে ভূত, ষড়যন্ত্র তত্ত্ব থেকে মৃত্যুর-কাছাকাছি অভিজ্ঞতা, বিকল্প চিকিৎসা থেকে অলৌকিক ঘটনা প্রতিটা জনপ্রিয় বিভ্রমের ব্যবচ্ছেদ আছে এখানে। বিশ্বাস ছাড়া জীবনে অর্থ কোথায় এই চিরন্তন দার্শনিক প্রশ্নটাও আলোচনায় আছে। সমালোচনামূলক চিন্তার একটা ব্যবহারিক নির্দেশিকা সব বয়সের পাঠকের জন্য।