বিজ্ঞানমনস্ক জাতি গড়ে তোলার জন্য মৌলিক বিজ্ঞানবিষয়ক পড়াশোনার অভ্যাস গড়ে তোলা জরুরি। কিন্তু দুঃখজনক হলেও সত্য,বাংলাদেশে সহজবোধ্য মৌলিক বিজ্ঞানের বইয়ের অপ্রতুলতা রয়েছে। আবার যে বইগুলো সচরাচর পাওয়া যায় তার বর্ণনা ও উপস্থাপনা উপভোগ্য নয়। এ কারণে বর্তমান প্রজন্মের শিশু-কিশোররা সেসব বই পড়ায় আগ্রহী হয় না। কিন্তু শিশু-কিশোরদের মনের মাঝে প্রকৃতির নানা বিষয়ের প্রতি জানার সহজাত আগ্রহ রয়েছে। এই আগ্রহকে কাজে লাগিয়ে সহজেই বিজ্ঞানমনস্ক জাতি গঠন করা যায়। এ লক্ষকে সামনে রেখে শিশু-কিশোরদের জন্য প্রকাশ করা হয়েছে বিজ্ঞানের মৌলিক বিষয় নিয়ে লেখা ধ্রুপদী বিজ্ঞান প্রবন্ধমালা বিজ্ঞানের বইবাক্স। একটি বাক্সের ভেতরে পেয়ে যাবেন ১০ টি বই। বইগুলো বিজ্ঞানের মৌলিক বিষয়ের উপর লেখা।