এ পর্যন্ত পাওয়া সবচেয়ে পুরনো ছবি এটি। অনেকে পৃথিবীর প্রথম তোলা ছবি হিসেবেও আখ্যা দেন। ‘লা গ্রাসের জানালা দিয়ে তাকিয়ে’ শিরোনামের এই ছবিটি ১৮২৬ সালে তোলা হয়েছে। ফ্রান্সের উদ্ভাবক ও ফটোগ্রাফার নিসেফরি নাইপি ফ্রান্সের সেইন্ট লুপ ডি ভেরেনাসের লা গ্রাস কাউন্টি স্টেটে বসে ছবিটি তুলেছিলেন। ছবিটি তোলার জন্য ফটোগ্রাফার নাইপি নিজের হাতে বানানো অবসকিউর ফোকাস ক্যামেরা ব্যবহার করেছিলেন। আট বাই দশ ইঞ্চির একটা প্লেটে ছবিটি ধারণ করেছিলেন তিনি। প্রথম যুগে এখনকার মতো সুইচ চাপলেই ছবি উঠে যেতো না। একটি ছবি তোলার জন্য ঘণ্টার পর ঘণ্টা সময় লাগতো। ‘লা গ্রাসের জানালা দিয়ে তাকিয়ে’ ছবিটি তোলার জন্য সময় লেগেছিলো পুরো আট ঘণ্টা।
| বইয়ের নাম | বিখ্যাত ছবির পেছনের গল্প |
| লেখক | মেহেদী আল মাহমুদ |
| প্রকাশনী | শিশু গ্রন্থ কুটির |
| আইএসবিএন | 9789849182092 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 128 |
| সংস্করণ | 1st Published, 2024 |
| বিভাগ | ফটোগ্রাফি কৌশল |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।