বাসা থেকে বেরিয়ে কাটুস কুটুস এক অচেনা বিড়ালের মুখোমুখি হলো। বিড়াল ওদের দুভাইকে তাড়া করল। দৌড়াতে দৌড়াতে দুভাই যখন দেখল বিড়ালের সাথে দৌড়ে পারবে না, ধরা তাদের পড়তেই হবে, তখন ওরা চালাকির আশ্রয় নিল। রক্ষা পেল বিড়ালের আক্রমণ থেকে, এমনকি বিড়ালকে পটিয়ে-পাটিয়ে তার বাসার গেল বেড়াতে। র কিন্তু সেখানে গিয়ে রোবারের মতো ভয়ঙ্কর এক কাণ্ড ঘটিয়ে দিলো কর্তৃ বিড়াল গেল ক্ষেপে। ভয়ে দু'ভাই পালাল। বাসায় এসে দেখে ওদের বাবা-মা নিখোঁজ। তেজপাতা তেলাপোকা জানাল, একদল শিশু ওদের বাবা-মাকে ধরে নিয়ে গেছে। এখন উপায়?