ড. ফাতালি এম মোগদ্দাম তাঁর ‘দ্য সাইকোলজি অব রেভ্যুলিউশন বা বিপ্লবের মনস্তত্ত্ব’ বইয়ে বিস্তৃত পরিসরে বিপ্লবী মানসিকতার পর্যালোচনা ও ব্যাখ্যা করেছেন। বিপ্লবের মনস্তত্ত্ব নিয়ে ১৮৯৪ সালে ফরাসি মনোবিজ্ঞানী ও দার্শনিক গুস্তাভ লে বনের ক্লাসিক বইটি প্রকাশের সোয়া শ বছর পর এ ধরনের আরেকটি বই পাঠকের সামনে এলো। মনোবিজ্ঞানী ফাতালি তাঁর মাতৃভূমি ইরানে বিপ্লব পর্যক্ষেণের সরাসরি অভিজ্ঞতা লাভ করেন। তাঁর জন্য ১৯৭০-এর দশকের ওই বিপ্লবের ফল ছিল হতাশাজনক। বিশ্বে ‘ক্ল্যাসিক’ হিসেবে বিবেচিত ফরাসি, রুশ, চীনা ও কিউবান বিপ্লবকে মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করেছেন লেখক। বিপ্লবী আন্দোলন ও রেজিম পরিবর্তনের সমালোচনামূলক বিশ্লেষণের ভিত্তিতে তাঁর মত হলো—একটি বিপ্লব সমাজে মৌলিক পরিবর্তনের বদলে শুধু একনায়কত্বের প্রতিস্থাপন ঘটায়। নতুন শাসকও কেন সমাজকে একই ধারায় পরিচালিত করেন এবং মানুষ কেন শেষপর্যন্ত মৌলিক পরিবর্তনের বিষয়ে অনিচ্ছুক তার মনোজাগতিক ব্যাখ্যা দেওয়া হয়েছে এই বইয়ে।
| বইয়ের নাম | বিপ্লবের মনস্তত্ত্ব |
| লেখক | ফাতালি এম মোগদ্দাম |
| প্রকাশনী | বাতিঘর |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 280 |
| সংস্করণ | 1st editon |
| বিভাগ | Politics |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।