বিপরীত দৃশ্য একটি হারিয়ে যাওয়া দূরবীনের গল্প। যে দূরবীন দিয়ে বহুদিন আগে ভিনদেশি এক তরুণী তার ভালােবাসার মানুষকে দেখত। দূরবীনটি হারিয়েছে সম্ভবত একটি কফিশপে। কফিশপের নাম ‘আমাের'। গত এক ঘণ্টা ধরে আমি। কফিশপটি খুঁজছি। কত রকম খাবারের দোকান আছে এই শহরে। আমি শুধু ভাত, রুটি আর চা খেয়ে এই শহরে এতগুলাে বছর পার করে দিয়েছি। শর্মির জন্য এখন অনেক কিছু নতুন করে জানছি।। শর্মি কে? কেউ না। একটা ঘ্রাণ, একটা রহস্য, মায়া। কিংবা মনের ভেতর, মাথার ভেতর তৈরি একটা চরিত্র। গল্পটি আমার না হয়ে শর্মিরও হল। কেন? কথা ও সুরের মাঝে কী সংযােগ থাকে, কে জানে! গরিব ঘরের রূপসী মেয়ে মালতি। পালিয়ে আসে ঢাকায়। তার দেওয়া টং দোকান রাতারাতি জমজমাট হয়ে ওঠে। কিন্তু একদিন সেই টং দখল করে নেয় দুবাই ফেরত গৌরাঙ্গ। শুরু হয় অন্য এক গল্প। এরকম অনেকগুলাে দৃশ্য একে অন্যের সাথে মিশে। যে বর্ণিল ফুল, তার নাম বিপরীত দৃশ্য।