by কালাম ফয়েজী
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের মানুষকে বোঝাতে সক্ষম হন যে, এই সমাজ সংসার আমাদের, এই দেশ আমাদের। এই সমাজ-সংসার, দশ ও দেশের জন্য আমাদেরই কাজ করতে হবে। যার যা আছে তা নিয়েই লড়াই করতে হবে। আকাশ থেকে কেউ এসে আমাদের ভাগ্য বদলে দিবে না। ভাগ্য বদলের জন্য প্রত্যেকের নিজের উদ্যোগেই কাজে হাত লাগাতে হবে। তিনি সকলকে কাজে যুক্ত করলেন। গতিহীন সমাজে গতির সঞ্চার করলেন। উচ্চ ফলনশীল বীজ, সার ও সেচকে হাতের নাগালে এনে দিলেন। পুরো জাতিকে কর্মমুখী, গ্রামমুখী করলেন এবং তাদের আত্মনির্ভর অর্থনীতি গড়ে তোলার পথ দেখালেন। তার কথায় সকল শ্রেণি-পেশার মানুষ উদ্বুদ্ধ হলো। ধর্মবর্ণ দল-নির্দল, তরুণ-যুবা, বৃদ্ধ-বণিতা নির্বিশেষে সকলে কাজে নেমে পড়ল।
| বইয়ের নাম | বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান - ৩য় খণ্ড |
| লেখক | কালাম ফয়েজী |
| প্রকাশনী | কলি প্রকাশনী |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 452 |
| সংস্করণ | ১ম |
| বিভাগ | Political Research And Article |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।