গুণবতী।
মার কাছে কী করেছি দোষ! ভিখারি যে সন্তান বিক্রয় করে উদরের দায়ে, তারে দাও শিশু-পাপিষ্ঠা যে লোকলাজে সন্তানের বধ করে, তার গর্ভে দাও পাঠাইয়া অসহায় জীব! আমি হেথা সোনার পালঙ্কে মহারানী, শত শত দাস দাসী সৈন্য প্রজা লয়ে, বসে আছি তপ্ত বক্ষে শুধু এক শিশুর পরশ লালসিয়া, আপনার প্রাণের ভিতরে আরেকটি প্রাণাধিক প্রাণ করিবারে অনুভব-এই বক্ষ, এই বাহু দুটি,