উনিশ শতকের দ্বিতীয়ার্ধে বঙ্গসমাজে নারী যে অবস্থায় ছিল, বিশ শতকের অন্তত প্রথম তিন দশকের মধ্যে সেই অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন তেমন ঘটেনি। এর কারণ সম্ভবত এই যে, উনিশ শতকের দ্বিতীয়ার্ধে সমাজসংস্কারের জন্য যেভাবে সক্রিয় উদ্যোগ নেওয়া হয়েছিল, বিশ শতকে সেটা মিলিয়ে যায় রাজনৈতিক আন্দোলন প্রাধান্য পেলে। কিন্তু পরিবর্তন ঘটেছিল বঙ্গনারীর মননে। তাঁরা লড়াই শুরু করেন অন্দরে ও বাইরে সমস্ত সংকীর্ণ সামাজিক সংস্কার ভেঙে ফেলতে। তাঁরা উজ্জীবিত হয়ে উঠতে চেয়েছিলেন আধুনিক ধ্যান-ধারণায়। নারীসমাজের সংস্কারের যে দায়িত্ব উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ছিল পুরুষের কাঁধে, বিশ শতকে নারীসমাজ তা তুলে নেয় নিজের হাতে। পুরুষের অধিকৃত সমস্ত সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে পা রাখার জন্য আগ্রহী হয়ে ওঠেন তাঁরা। তথাপি অনেক নারীর মনে ছিল দোলাচল, বিশেষ করে রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণের প্রশ্নে। কিন্তু চল্লিশের দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মন্বন্তর এবং দেশভাগ— এই ত্রিশূলের আঘাতে বৈপ্লবিক পরিবর্তন কীভাবে ঘটে যায় বঙ্গনারীর জীবনে, তাঁর ইতিহাস বিবৃত হয়েছে এই গ্রন্থে।
| বইয়ের নাম | বিশ শতকের প্রথম আলোয় বঙ্গনারী |
| লেখক | নিখিল সুর |
| ভাষা | বাংলা |
| বিভাগ | পশ্চিমবঙ্গের বই |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।