'বিষাদের নক্ষত্র' আমার প্রথম কাব্যগ্রন্থ। আমি আমার জীবনের চলার পথে যা দেখেছি যা শুনেছি যা বুঝেছি তা সহজ সরল শব্দ ও উপমায় এমনভাবে তুলে ধরার চেষ্টা করেছি যেন তা জীবনেরই এক একটি প্রতিচ্ছবি। আমার এই কাব্যগ্রন্থ মানুষের যাপিত জীবনের হতাশা কষ্টের পাশাপাশি প্রেম দ্রোহ ও স্বপ্নের কথাগুলোর কাব্যিক উপস্থাপন।
'বিষাদের নক্ষত্র' মেরুর হিম উষ্ণতা থেকে উত্তপ্ত নগরের জলন্ত নাভি। এই কাব্যগ্রন্থের প্রতিটি পৃষ্ঠা থেকে সৃষ্টি হোক স্নিগ্ধ ভাবনার এবং প্রতিটি শব্দ থেকে নির্গত হোক স্পর্শহীন অনুভূতি। প্রতিটি কবিতা পাঠের পর পাঠকের ভাবনার জগত আকাশের মতো সীমাহীন হোক ও হৃদয়ের কোনে জমতে থাকা সমস্ত বিষাদ মুছে যাক।
| বইয়ের নাম | বিষাদের নক্ষত্র |
| লেখক | মিজানুর রহমান আরিয়ান |
| প্রকাশনী | বিভাস |
| ভাষা | বাংলা |
| বিভাগ | বাংলা কবিতা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।